রান্নাঘর, নাহিদা : বৈশাখের এই গরম তাপে দিনভর ঘোরাঘুরি আর ঘাম ঝরিয়ে ক্লান্ত হওয়া নিত্যদিনের কাজ। কাঠফাটা রোদ্দুরে যখন গলা শুকিয়ে যায় তখন পছন্দের ফলের একগ্লাস শরবত হতে পারে পরম আরাধ্য। তাই ঝটপট শিখে নিন তাজা ফলের প্রাণ জুড়ানো শরবত বানানোর সহজ রেসিপি।
কাঁচা আমের শরবত : মাঝারি আকারের কাঁচা আম ১টা, চিনি স্বাদমতো, গোল মরিচ ১ চা চামচ, বিটলবণ ১ চা চামচ, ধনে পাতা সামান্য, কাঁচা মরিচ ২টা, লবণ প্রয়োজনমতো, পানি আড়াই কাপ।
যেভাবে তৈরি করবেন : আম কুচি কুচি করে কেটে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার বরফ কুচি দিয়ে একটি গ্লাসে ঢেলে নিন। তারপর পরিবেশন করুন টক-ঝাল-মিষ্টি কাঁচা আমের শরবত।

Comments are closed.