আগামীকাল রোববার ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

গোলাম সরওয়ার :   নগরীর লালদীঘিতে আগামীকাল ২৫ এপ্রিল রোববার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। শনিবার থেকেই বিভিন্ন দোকান পসরা নিয়ে বসেছেন । জমে উঠেছে বেচাকেনা। নগরীর কোতোয়ালী মোড় থেকে আন্দরকিল্লা মোড় এবং লালদীঘি পাড় থেকে সিনেমা প্যালেস মোড় পর্যন্ত সড়কের এই পুরো জায়গাটা এখন কেবল দোকানিদের দখলে। হাতপাখা, শীতল পাটি-মাটির কলস, চুড়ি-ফিতা থেকে হাতের কাঁকন-নাকের নোলক, মাটির ব্যাংক থেকে বেতের তৈজসপত্র-খাট, সবিই পাওয়া যাবে এই বৈশাখী মেলার ১০৭ তম আসরে ।

আজ ২৪ এপ্রিল শনিবার সকালে নগরীর প্রেসক্লাবে বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি জহরলাল হাজারী বলেন, ‘ইতিমধ্যেই সড়কের এক কিলোমিটার জায়গা জুড়ে বৈশাখী মেলার আসর বসে গেছে। রোববার থেকে পুরোদমে জমে উঠবে মেলা। তবে মূল আকর্ষণ বলী খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল সাড়ে তিনটায়।খেলায় অংশ নিতে ইতিমধ্যে ১৫০ বলী নিবন্ধন করেছেন। এছাড়া যে কেউ চাইলেই বলী খেলায় অংশ নিতে পারবেন। আমরা আশা করছি ২০০ জন বলী এতে অংশ নেবেন। দেশের ঐতিহ্যবাহী এই লোকজ উৎসব ভালোভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি।

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.