ঢাকা : প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়িত আরও তিনজনের নাম বলেছেন সাংবাদিক শফিক রেহমান। (৮১)।
আজ রোববার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, শফিক রেহমান জিজ্ঞাসাবাদে আরো তিনজনের নাম বলেছেন। তারা সবাই বাংলাদেশি। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের নাম প্রকাশ করবো।’
তিনি আরও বলেন, এ ষড়যন্ত্রের অর্থ যোগানদাতাসহ ওই তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয় শফিক রেহমান।

Comments are closed.