আন্তর্জাতিক : কাতারের রাজধানী দোহার এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি মালবাহী ট্রাক বাংলাদেশি প্রবাসীদের বহন করা গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানান, হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আমরপুর, গাছবাড়ি, বর্ধান ও কাতানপুর গ্রামে। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। চাকরি সূত্রে নিহত বাংলাদেশিদের কোনো সুবিধা প্রাপ্য হয়ে থাকলে দূতাবাসের পক্ষ থেকে সে বিষয়গুলোর ফয়সালা করা হবে বলে রাষ্ট্রদূত জানান।
নিহতরা হলেন ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন, কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিন। আহত ৩জন হলেন রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দুই এক দিনের মধ্যে চিকিৎসকরা ছেড়ে দিতে পারে বলে আশা করছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ।

Comments are closed.