শৈশবের বন্ধুর খোঁজ পেয়ে দিলখোশ শাহরুখ

বিনোদন : বলিউড কিং শাহরুখ খানের শৈশবের বন্ধুর খোজ পাওয়া গেল! তার পাশে যে ব্যক্তিটি দাড়িয়ে আছে, তার নাম মনোজ বাজপেয়ী। তিনি একজন হিন্দি সিনেমার অভিনেতা।

মনোজ বাজপেয়ীর মত তুখোর অভিনেতাই শাহরুখের শৈশবের বন্ধু। এতদিন বিষয়টি কারো জানা না থাকলেও এমনটিই জানিয়েছেন স্বয়ং শাহরুখ খান। গতকাল মনোজ বাজপেয়ীর আসন্ন সিনেমা ‘ট্রাফিক’-এর প্রমোশনে হঠাৎ হাজির হয়ে শৈশবে তার সঙ্গে টুকরো স্মৃতি শেয়ার করলেন শাহরুখ। আর বললেন ইন্ডাস্ট্রিতে মনোজ বাজপেয়ীর মত তুখোর বন্ধু আছে বলে তিনি গর্ববোধ করেন! তিনি বলেন, শৈশবে একসঙ্গে আমরা থিয়েটারে কাজ করেছি। অভিনয়ের প্রচুর খুঁটিনাটি আমি মনোজের কাছে শিখেছি। একসঙ্গে আমরা প্রচুর মাস্তি করেছি। যদিও তার মত অভিনেতা হতে পারেনি, কিন্তু তার জন্য সত্যিই আমি গর্বিত! সে অসাধারণ একজন অভিনেতা। তারজন্য নিরন্তর শুভ কামনা।

অন্যদিকে ‘ট্রাফিক’ সিনেমার প্রমোশনে শাহরুখকে আসার জন্য বিশেষ ধন্যবাদ দেন মনোজ।

উল্লেখ্য, শাহরুখ যখন অভিনয়ের নেশায় বুঁদ হয়ে দিল্লীতে প্রথম থিয়েটারে ভর্তি হন, তখন মনোজরে সঙ্গে পরিচয় হয় তার। ব্যারি জন থিয়েটারে দুজনেই সদস্য ছিলেন। এই দুই জনকে যশ চোপড়ার ছবি ‘বীর জারা’তে অভিনয় করতে দেখা গেছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.