পাকিস্তানি ছবিতে আগ্রহী টাইগার শ্রফ

বিনোদন : বলিউডের তারকারা সহজে পাকিস্তানের ছবিতে অভিনয় করতে চান না। তারা মনে করেন পাকিস্তানের ছবিতে অভিনয় করার পর তাদেরকে দর্শক সমালোচনা মুখে পড়তে হবে। আর এই বাস্তবতায় পাকিস্তানি ছবিতে অভিনয়ের সুযোগ পেলে পারিশ্রমিকের ১০ শতাংশ কম নেবেন বলে ঘোষণা দিয়েছেন টাইগার শ্রফ।

সম্প্রতি লাহোরে এক ভিডিও কনফারেন্সে যোগ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন তারকা টাইগার শ্রফ।

তিনি বলেন, ‘যদি ভাল কোনও পাকিস্তানি ছবির প্রস্তাব আসে, সানন্দে রাজি হয়ে যাব। এমনকি, প্রযোজকদের ১০ শতাংশ ডিসকাউন্ট দিতেও রাজি আছি।’
‘হিরোপন্তি’র জন্য বহু পাকিস্তানি ভক্তের প্রশংসা কুড়িয়েছিলেন টাইগার। তাই এবার তাদের ‘রিটার্ন গিফট’ দিতে আগ্রহী তিনি। তিনি মনে করেন, পাকিস্তানের ছবিতে অভিনয় করে ভক্তের আরো কাছে যেতে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.