ঢাকা : বায়োমেট্রিক পদ্ধতিতে মুঠোফোনের সিম নিবন্ধনের মেয়াদ বাড়ল এক মাস। ৩০ মে পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি আরো বলেন, যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে পুনঃনিবন্ধন করেননি তাদের সিম এসময় পর্যন্ত (১ থেকে ৩১ মে) প্রতিদিন তিনঘণ্টা করে বন্ধ থাকবে।
এভাবে বন্ধ থাকার পর ৩১ মে রাত ১২টার পরও যারা নিবন্ধন করবেন না তাদের সিম সরাসরি বন্ধ করে দেয়া হবে। বন্ধ করে দেয়া সেই সিম ১৫ মাস পর্যন্ত বিক্রি করা হবে না। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

Comments are closed.