চট্টগ্রাম অফিস : তিনঘন্টা বৈঠকের পরও ধর্মঘটের বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি জাহাজ মালিকরা। তবে সবার সঙ্গে আলোচনার পর আগামীকাল (রোববার) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। আজ (৩০ এপ্রিল) শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বন্দর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। এতে জাহাজ মালিক, ভুক্তভোগী ব্যবসায়ী ও বন্দরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সর্ম্পকে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম জানান, আমরা সমস্যার কথা বন্দর চেয়ারম্যানকে জানিয়েছি। বৈঠকে এ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। তবে আমরা আজই কোন সিদ্ধান্ত জানাতে পারছি না। এ বিষয়ে অন্যান্য জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা করে রোববার সিদ্ধান্ত হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে।

Comments are closed.