চট্টগ্রামে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

চট্টগ্রাম অফিস : নগরীর পতেঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘বিমান রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসময় পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রবেশপথে বিমান রেস্টুরেন্টে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলে। পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠকের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমরা ১৭ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের কাছে জামায়াতের ভবিষ্যৎ কর্মপদ্ধতি বিষয়ে তিন পৃষ্ঠার একটি বই পাওয়া গেছে। আটক ১৭ জনের সবাই সীতাকুণ্ড, মিরসরাই ও জোরারগঞ্জ এলাকার জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন ওসি। তাদের নাম ও সাংগঠনিক পদবির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.