পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি শ্রমিকদের

চট্টগ্রাম : মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে চট্টগ্রাম নগরী ডিসি হিলে অনুষ্ঠিত সমাবেশে পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। আজ (১ মে) সকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন হাজার হাজার শ্রমিক।

সিএনজি চালিত অটো রিকসায় মিটারের নামে পুলিশ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, এক বিভাগের গাড়ি অন্য বিভাগে গেলে পুলিশ মামলা করে। অথচ গাড়ি রিক্যুইজিশন করে অন্য বিভাগে পাঠাচ্ছে। ‘পুলিশের দায়িত্ব পালনকালে শ্রমিকদের দৈনিক ১০০ টাকা করে খরচ দেওয়া হয়। এই টাকায় শ্রমিকরা কিভাবে চলবে। গাড়ি রিক্যুইজিশন বন্ধ করতে হবে।’

আজ চট্টগ্রামে নয়টি প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠন ডিসিহিলে মহান মে দিবস পালন করবে। আজ বিকেল ৫টায় নগরীর ডিসি হিলে মুক্তমঞ্চে তাদের জোটবদ্ধ পরিবেশনা শুরু হবে। সংগঠনগুলো হচ্ছে চট্টগ্রাম থিয়েটার, উদীচী, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, ফেইম, প্রমা, বোধন, ওডিসি ডান্স, চারণ সাংস্কৃতিক ইউনিয়ন।

এদিকে মহান মে দিবসে উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.