১৩ মে মুক্তি পাচ্ছে ‘রুদ্র’

বিনোদন জগৎ: আগামী ১৩ মে সারাদেশে মুক্তি পাচ্ছে এবিএম সুমন ও পিয়া বিপাশা অভিনীত ‘রুদ্র’।

ছবিটির পরিচালক সায়েম ইমাম জাফরী বলেন, “রোমান্টিক ও অ্যাকশনের গল্প নিয়ে নির্মিত এ ছবিটি আসছে ১৩ মে সারাদেশে মুক্তি পাবে। নতুন জুটির এ ছবিটি আশা করছি সবার কাছে ভালো লাগবে।”

জানা গেছে, ২০১৪ সালের শুরুতে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছিল। ঢাকা, কক্সবাজার ও সিলেটের বেশকিছু স্থানে ছবির চিত্রায়ণ হয়।

‘রুদ্র’ ছবিতে অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো, ডন, আহমেদ শরীফ, আনোয়ার সিরাজী ও মিতু।

ছবিতে গান রয়েছে ছয়টি। এগুলোর সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শুভ্র, রায়হান ও নাফিজ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.