গুলশানে বিএনপির কার্যালয়ে মনোনয়ন নিয়ে হাতাহাতির ঘটনা

বেলায়েত হোসেন,ঢাকা :   ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ইউপি নির্বচনের মনোনয়ন দেওয়া নিয়ে ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে। এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জানতে চাইলে অবশ্য কেন্দ্রীয়ভাবে ইউপি নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রথম আলোর কাছে দাবি করেন, হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। মনোনয়ন চূড়ান্ত করার শেষ মুহূর্তে একটু তাড়াহুড়া ছিল। এই নিয়ে স্থানীয় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।

আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে ৭২৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.