কাশিমপুর থেকে ঢাকার কারাগারে নিজামী

ঢাকা : ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাত ১০ টা ২০ মিনিটে কারাগার থেকে বের করে ডাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। এসময় কারারক্ষীসহ আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তাসহ তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত ১২টার দিকে মতিউর রহমান নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছান।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারারক্ষী জাহাঙ্গীর আলম জানান, পুলিশের প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য স্বাক্ষাৎ করেন।
গত ৫ মে বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। নিজামীর পক্ষ থেকে সব রকম আইনি সহয়তা শেষ। বাকি আছে রাষ্ট্রপতির শুধু প্রাণভিক্ষা। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ বিভাগের আরও খবর

Comments are closed.