সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

ঢাকা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই। আজ (১১ মে) বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের সদস্যরা এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান গণমাধ্যমকে জানান, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে এই আওয়ামী লীগ নেতা গত কিছুদিন ধরে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন। এ দিকে প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রয়াত এই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রমোদ মানকিনের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কচুন্ধরা গ্রামে। সংসদে ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন চারবার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.