আবার বিয়ে করছেন শ্রাবন্তী

বিনোদন : দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। মাসখানেকের মধ্যেই নাকি বাগদান সেরে ফেলতে যাচ্ছেন। তিনি হলেন আমাদের সবার জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী। জীবনের সঙ্গী হিসেবে পেতে যাচ্ছেন মুম্বাইয়ের সুপারমডেল কৃষণ ব্রজ। এমন মানুষকে আপন করে পাওয়াকে ঈশ্বরের আর্শীবাদ হিসেবেই নাকি মানছেন শ্রাবন্তী। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল এমনই খবর।

তাদের সাক্ষাৎ হয়েছিল মুম্বাইয়ে, একটি বিজ্ঞাপনে জুটি বেঁধে কাজের সুবাদে। প্রেম জমতেও দেরি হয়নি। এরপর মুঠোফোনে কথা বলেই দিন পার করে দিতেন এই জুটি। আর বছর পেরিয়ে এই প্রেমের সম্পর্ক এখন পাকাপোক্ত হতে চলেছে। কৃষণের সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন শ্রাবন্তী। এ বিষয়ে লিখেছেন, ‘প্রথমবারের মতো আমাদের ছবি ফেসবুকে পোস্ট করলাম। তবে লজ্জা লাগছে না মোটেই। ও আসলে আমার খুব ভালো বন্ধু। এমন অনুভূতি আগে কখনো হয়নি।’

হবু স্ত্রীর কথায় সুর মিলিয়ে কৃষণ বলেন, ‘শ্রাবন্তী আসলে খুবই সহজ-সরল একটি মেয়ে। ও যে একজন স্টার, তা বুঝতেই দেয় না। ওর অতীত আমি জানি। আমি চেষ্টা করব যেন ও আগের সব কষ্ট ভুলে যেতে পারে।’ শ্রাবন্তী-কৃষণের সম্পর্কের কথা দুই পরিবারই জানে। সম্মতিও আছে তাঁদের। শিগগিরই একসঙ্গে বসে আংটি বদল এবং বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন তাঁরা। এখন শুধুই অপেক্ষা শুভ সমাপ্তির।

এ বিভাগের আরও খবর

Comments are closed.