অলিম্পিকে খেলা হচ্ছে না মেসির

খেলাধুলা : ২০১৬ সালের রিও অলিম্পিকে মেসির খেলা হচ্ছে না। দীর্ঘ আট বছর পর অলিম্পিকে খেলতে না পেরে হতাশ নিওলেন মেসি। যদিও আর্জেন্টিনাকে অলিম্পিক শিরোপা জিতিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

হতাশা নিয়ে মেসি বলেন, আমার অলিম্পিক খেলার ইচ্ছা ছিল। সেই সঙ্গে অলিম্পিক ভিলেজে থাকা, অন্য ক্রীড়াক্ষেত্রের বিখ্যাত সব অ্যাথলেটদের সঙ্গে দেখা হওয়া এটি এক দারুণ অভিজ্ঞতা ছিল।

এদিকে মেসির না খেলার কারণ হিসেবে বলা হচ্ছে, কোচ জেরাদো মার্টিনো পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলারকে শুধু কোপার জন্যেই বেছে নিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের ৩ জুন থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। অন্যদিকে ৫ থেকে ২১ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসবে অলিম্পিকের আসর।

এ বিভাগের আরও খবর

Comments are closed.