তুর্কি রাষ্ট্রদূত প্রত্যাহারের তথ্য সঠিক নয়: শাহরিয়ার

ঢাকা: বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সঠিক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি একটি দৈনিককে বলেন, “তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার খবর সত্য নয়।”

শাহরিয়ার আলম বলেন, “তিনি (তুর্কি রাষ্ট্রদূত) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে কয়েকদিনের জন্য দেশের (বাংলাদেশের) বাইরে গেছেন।”

তিনি বলেন, “কূটনীতিকদের এটি একটি স্বাভাবিক চর্চা। কূটনীতিকরা নিজের দেশে আলোচনা করার জন্য কিংবা অন্য কোনো দেশেও যেতে পারেন। ফলে কোনো কোনো বিদেশী বার্তা সংস্থা তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের যে খবর দিয়েছে, তারা তা কোথা থেকে পেয়েছে তা আমাদের জানা নেই।”

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে আংকারায় ডেকে পাঠানো হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.