পাহাড়তলীতে অস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. খোরশেদ (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে উত্তর সরাইপাড়ার আব্দুল জলিল সড়কে আব্দুস সালাম সরদারের বাড়ির নিচ তলায় ‘মাল্টিভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক’ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খোরশেদ মিরসরাই উপজেলার আবু তোরাব বাজারের জয়নাল আবেদীনের ছেলে। নগরীতে তিনি পাহাড়তলীর শান্তা পুকুরপাড়ে ভাড়া থাকতেন।

মহানগর গোয়েন্দা পুলিশের ‍পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগজিন ও ১টি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.