সীমান্তে বাংলাদেশি হত্যায় ৬ বিএসএফ বরখাস্ত

ঢাকা  :   বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি কিশোর শিহাব উদ্দিন সজল নিহতের ঘটনায় ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএফ।

রোববার রাতে বিজিবি সদর দফতর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে  বিএসএফের গুলিতে সজল (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন জীবননগরের গোয়ালপাড়া গ্রামের মাহাবুবের ছেলে। সে উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ বিভাগের আরও খবর

Comments are closed.