সিটিনিউজবিডি : নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা – ২০১৬ ইং এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার ১৪ এপ্রিল বিকেল ৪ টায় স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন – পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা দরকার। শিশু কিশোরদের শারিরীক মানসিক বিকাশে খেলাধুলা ও একটি অন্যতম মাধ্যম। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহ প্রদান করে আসছে। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। এ ছাড়া নিজ পড়ার টেবিলের মতো বাসাবাড়ির চারপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার বিষয়ে অন্যদের উৎসাহী করতে হবে।
শুরুতে স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী মুন্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নেছার উদ্দিন মঞ্জু, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ, সমতা মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আতা উল্লাহ চৌধুরী, উত্তর নালাপাড়া শরীফ মসজিদের মোতোয়াল্লী মো: বেলাল, সাংবাদিক ফারুক, জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মহানগর যুবলীগ নেতা আবু সাঈদ জন, মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের বিশেষ দূত আমিনুল হক বাবু, নারী নেত্রী ফাতেমা আক্তার, চিত্রশিল্পী তপন চক্রবর্তী, আব্দুল নূর, হাবিব উল্লাহ, সাহেদ হোসেন টিটু, মাসুদুর রহমান মাসুদ, সাহেদ মাহমুদ রুবেল, মো: শহীদুল্লাহ, মো: সোলেয়মান, নারায়ণ সিংহ, ঝন্টু, নিজাম উদ্দিন, বিপ্লব দত্ত, সোহেল, তারেক, জনি, স্কুল পরিচালক সুরাইয়া ইয়াছমিন পান্না, নাসরিন আক্তার তানিয়া, সাবরিনা আহমদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, কোমলমতি ছাত্র-ছাত্রীরা ও এক্সপ্লোর কোচিং সেন্টারের কর্মকর্তাবৃন্দ।

Comments are closed.