সিটিনিউজবিডি : মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায় লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে। যে কোনো দিনের যে কোনো সময় প্রকাশ পেতে পারে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। আজ বুধবার বা বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর কোনো কারণে চলতি সপ্তাহে প্রকাশ না হলে সেটি আগামী সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে রায়ের খসড়া লেখা শেষ পর্যায়ে রয়েছে। রায় প্রদানকারী বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি যেকোনো সময় প্রকাশ করা হতে পারে। এর আগে গত ১০ মে ফাঁসির দণ্ড কার্যকর হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর।
৮ মার্চ মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখে সংক্ষিপ্ত আকারে তার আপিল মামলার রায় দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর তিনি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানালে এর নিষ্পত্তিতে শেষ হবে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম অঞ্চলের মানবতাবিরোধী অপরাধের এই হোতার মামলা।

Comments are closed.