সৌদি আরব, মোরশেদ : সৌদিআরব রিয়াদ মহানর আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুস্টিত হয়।সংঘটনের সাংগঠনিক সম্পাদক মো:জয়নু আবেদিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ইউছুপ খান। অনুস্টানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোরশেদ রানা।
বক্তরা বলেন, ১৯৮১ সালের এই দিনে বাঙালির আরেকটি ইতিহাসের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার দেশে ফেরার দিন।সেদিনের রাজনীতি আটকে ছিল সামরিক জান্তার বাহুবলে। দেশ-বিদেশের ষড়যন্ত্র তখনও বিদ্যমান। জাতির জনককে হারিয়ে বাঙালি তখন দিশেহারা। গণতন্ত্র তখন নির্বাসিত। পথের কাঁটা সর্বত্রই বিছানো।এদিন সামরিকতন্ত্রের বিরুদ্ধে অধিকারবঞ্চিত মুক্তিপাগল তথা গণতন্ত্রকামী লাখো জনতার কণ্ঠে গগনবিদারী শ্লোগান ওঠে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না ‘আদর্শের মৃত্যু নেই, হত্যাকারীর রেহাই নেই, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম।তবে কোনো বাধা আর প্রতিকূলতাই তাকে আটকাতে পারেনি সেদিন। সকল ভয় আর রক্তচক্ষু জয় করেই শেখ হাসিনা সেদিন বাংলা মায়ের কোলে ঠাঁই নিয়েছিলেন।
এখনও বাংলাদেশ শেখ হাসিনাতেই অধিক নির্ভর, অধিক রক্ষিত। তাই সবাইকে এক হয়ে বাংলা মা কে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিময় করার আহবান জানান।
অনুস্টানে আরো বখতব্য রাখেন,ফারুক হুসেন,মনিরুল ইসলাম,সাইফুল,নাছির,জামাল,ইকবাল,সোমন পাটোয়ারি, মোতালেব,সাইফুল্লা নাগিদ সহ অনেকে।
সভা শেষে সংঘটনের উপস্থিত সবার স্মমতিক্রমে ” শরীফ হোসেন (যুগ্ন সাধারণ সম্পাদক)” কে বিশৃঙ্খলা র অপরাধে রিয়াদ আওয়ামী সেচ্ছাসেবক লীগ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয়া হয়

Comments are closed.