সাগর উত্তাল নিম্নচাপের প্রভাবে বন্দরে ১ নম্বর সংকেত

চট্টগ্রাম :   সাগর উত্তাল রয়েছে নিম্নচাপের প্রভাবে ।   চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৪৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১৪৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে বাতাসের বেগ ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুশফিকুর রহমানের ভাষ্য, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে এরই মধ্যে বৃষ্টি হচ্ছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.