নিজস্ব সংবাদদাতা : ইউপি নির্বাচন মাঝামাঝি পর্যায়ে এখন। এখনো দুটি পর্যায় বাকি আছে। রমজানে নির্বাচন করা কঠিন । মার্চ থেকে জুনই হলো টাইম ফ্রেম। কিন্তু জুন থেকে রমজান শুরু হচ্ছে আমরা সাধারণত সেটি করি না বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ । তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) নির্বাচন ১৮০ দিনে সম্পন্ন করা জটিল ব্যাপার ।নির্বাচনের পর শপথগ্রহণের পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে ।
বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০১৬ উপলক্ষে এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার একেএম হাফিজ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, খোরশেদ আলম, কোস্টগার্ডের কমান্ডার ফয়েজ উদ্দিন, বিজিবির লে. কর্নেল ইকরাম, লে. কর্নেল ইমারতসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments are closed.