ওয়াশিংটনে জয় পেয়েছেন হিলারি

আন্তজার্তিক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রাজ্যের প্রাইমারিতে দুরন্ত জয় পেয়েছেন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন।

মঙ্গলবার (২৪ মে) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্সকে হারিয়ে তিনি এ জয় পান। এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিপাবলিকান দলের বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও জয়ী ঘোষণা করা হয়েছে।

এই প্রাইমারিতে স্যান্ডার্স পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। আর হিলারি পেয়েছেন ৫৪ শতাংশ ভোট।

এর আগে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বড় জয়ের ফলে একই দলের প্রার্থিতার দৌড়ে থাকা টেড ক্রুজ ও জন ক্যাসিচ নিজেদের নাম প্রত্যাহার করে নেন। তারপর থেকে ফাঁকা মাঠে গোল দিতে ব্যস্ত রিপাবলিকান দলের একমাত্র প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এ বিভাগের আরও খবর

Comments are closed.