বিনোদন : ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ রোববার সকালের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন তিনি। উঠেছেন গুলশানের একটি পাঁচতারা হোটেলে। পুর্বনির্ধারিত সুচি অনুযায়ী অল্প কিছুক্ষণের বিশ্রাম শেষে কথা বলতে আসেন সংবাদমাধ্যমের সামনে।
আগামীকাল রোববার (২৯ মে) অনুষ্ঠিত হবে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। এতে সংগীত পরিবেশন করতেই ঢাকায় এসেছেন এই সংগীশিল্পী। কনসার্টটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে রোববার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড আয়োজিত এ কনসার্টে আরো সংগীত পরিবেশন করবেন, ভারতীয় সংগীতশিল্পী আকৃতি কাক্কর ও মমতা শর্মা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন।

Comments are closed.