আন্তর্জাতিক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন গ্রামের এক বৃদ্ধাশ্রমে আজ সকালে হঠাৎ করে আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এক বিবৃতিতে জানাযায়, রোববার স্থানীয় সময় সকালে সাড়ে ৫টার দিকে কিয়েভ থেকে ৩৭ কিলোমিটার দূরের লিটোচকি গ্রামের এক দোতলাবাড়িতে আগুন লাগে। ওই বাড়িটি একটি ব্যক্তি মালিকানাধীন বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ৩৫ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। আগুনে পুড়ে তাদের ১৬ জন মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তারা বৃদ্ধাশ্রমের ১৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়। এদের মধ্যে পাঁচজন আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed.