চট্টগ্রাম : আজীবন বঞ্চিত মানুষের সেবা করবে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সমাজের বিত্তশালীরা বঞ্চিতদের সহায়তার হাত বাড়িয়ে দিলে হতদরিদ্রদের অভাব অনেকটা হ্রাস পেতো। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গায় দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে সাবেক মেয়র মো. মনজুর আলম এসব কথা বলেন। তিনি বলেন, এসব সামগ্রী বিতরণে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি গত তিন যুগের ধারাবাহিকতার অংশ। এ ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে ।
মনজুর আলম বলেন, মানুষকে ভালবাসি বলেই বার বার আপনাদের সাহায্যে ছুটে আসি। বঞ্চিত মানুষের সেবা করে তৃপ্ত হই। সাবেক মেয়র বলেন তাঁর মরহুম পিতাও মানব সেবাকে প্রাধান্য দিতেন। মৃত্যুর আগে তিনিও সব সময় সমাজের অসহায় সম্পদহীন মানুষের সেবা করেছেন। আমরা তাঁর সেই ধারাবাহিকতা ধরে রেখেছি।
গত ২০ বছরের ধারাবাহিকতায় এ বছরও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের জন্য ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণ করছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিন পতেঙ্গা, উত্তর পতেঙ্গা,দক্ষিন হালিশহর, মধ্যম হালিশহর, মুনির নগর, উত্তর হালিশহর,গোসাইলডাঙ্গা,পাঠানটুলি,পশ্চিম মাদার বাড়ী, পূর্ব মাদারবাড়ী ও ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম,সিটি কর্পোরেশনের কাউন্সিলর যথাক্রমে ছালেহ আহমদ চেীধুরী, জয়নাল আবেদীন, গোলাম মো. চেীধুরী, আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব,মহিলা কাউন্সিলর শাহনুর বেগম,সাবেক কাউন্সিলর মো. হোসেন, সরফরাজ কাদের, হাসান মুরাদ, মো. জাহাঙ্গীর,মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপ্যাল বাদশা আলম, স্থানীয় সমাজ সেবক সাহাব উদ্দিন,মো. আবু জাফর,মো.হারুন,জসিম উদ্দিন,মো. ইকবাল,মো. রুবেল,মো. কামাল,মনসুর, আবদুল মান্নান, মো. ওয়াহিদ ,আবু কোম্পানি ,নজরুল ইসলাম বাহাদুর, মো. জাহিদ,সামশুল আলম, হুমায়ুন কবির সোহেল, মো. সোহেল,দানু মিঞা, সালা উদ্দিন, আবদুল আলিম, মো. সরোয়ার, আকতার খাঁন প্রমুখ।

Comments are closed.