এবার ভেঙে যাচ্ছে শিল্পা শেঠির সংসার

বিনোদন : সংসার ভাঙা-গড়ার খেলায় মেতেছে শোবিজ অঙ্গন। আজ এক তারকা বিয়ে করছেতো, পরশু আরেক তারকা ডিভোর্স দিয়ে খবরের শিরোনাম হচ্ছেন। আর এই তালিকায় কী তাহলে যুক্ত হতে চলেছেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি?

২০০৯ সালে শিল্পা শেঠি বিয়ে করেছিলেন আইপিএল-এর রাজস্থান রয়্যালস-এর কর্ণধার রাজ কুন্দ্রকে। গত সাত বছরের সংসারে তাদের আছে চার বছর বয়সী একমাত্র ছেলে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু গত পনেরো দিন থেকে নাকি মোটেও রাজের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অভিনেত্রী শিল্পার। সন্দে উঠছে, তাহলে কি সাত বছরের সংসার ভাঙতে চলেছে শিল্পার!

জনপ্রিয় সংবাদমাধ্যম স্পটবয়.কম জানিয়েছে, গত পনেরো দিন ধরে শিল্পা আর রাজের সম্পর্ক ভালা যাচ্ছে না। তারা একে অপরকে এড়িয়ে চলছেন বলেও জানায় ওই সংবাদ মাধ্যমটি। বর্তমানে রাজ নাকি যুহুর নিজের বাড়িতেও কম যাচ্ছেন। বাসায় যেয়ে পোশাক বদল আর গোসলের কাজ ছাড়া এক মুহূর্তও দেরি করেন না রাজ। শিল্পার সাথে কোনো ধরনের কথা বলাও নাকি বন্ধ করে দিয়েছেন রাজ কুন্দ্র।

কিন্তু সংবাদ মাধ্যম বলছে, যদি শিল্পার সঙ্গে ঝামেলা নায়ই হতো তাহলে হঠাৎ করে রাজ কেন এমন আচরণ করবে। আগেওতো ব্যবসার জন্য ব্যস্ত থাকতেন রাজ, কিন্তু কখনোইতো শিল্পার সাঙ্গ ছাড়া অফিসে দিন যাপন করেননি রাজ। তাছাড়া যহু’র বাড়ি থেকে রাজের অফিসও তো খুব কাছে, বান্দ্রায়।

প্রসঙ্গত, ২০০০ সালে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করার পর অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৯ সালে ব্যবসায়ি রাজ কুন্দ্রের সঙ্গে ডেট করতে শুরু করেন। যিনি আবার ছিলেন আইপিএল-এ শিল্পার দল ‘রাজস্থান রয়্যালস’-এর সহ-সত্ত্বাধিকারী। এরপর একই বছরের নভেম্বরে দুজনে বিয়ে করেন। ২০১২ সাল তাদের ঘরে জন্ম নেয় একমাত্র ছেলে বিভান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.