অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য নিয়ে গ্রেফতার ৩

চট্টগ্রাম : অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এসময় কাপড় ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। শনিবার সকাল নয়টার দিকে নগরীর ষোলশহরে রুবি গেইট এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। গ্রেফতার তিনজন হলেন, পণ্যের ক্রেতা মো. রাশেদ (৩৬), ব্রোকার মো. ফারুক (৩৪) ও কাভার্ড ভ্যান চালক মো. ইয়াসিন (২৯)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত গার্মেন্টস পণ্য আমদানি করে সিজার টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠান। তৈরি পণ্য রফতানির কথা থাকলেও তা না করে কাপড়গুলো টেরিবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাপড় ভর্তি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

বন্ড সুবিধায় আনা কাভার্ড ভ্যানে ১১৮টি কাপড়ের রোল পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানান ওসি মহসীন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.