রমজানে রাত ১২ টা পর্যন্ত শহরে পণ্যবাহী যানবাহন চলাচল নিষেধ

সিটিনিউজবিডি  : পবিত্র মাহে রমজান মাসব্যাপী সকাল ১০টা হইতে রাত ১২ টা পর্যন্ত পচনশীল দ্রব্য ও জরুরী আমদানী রপ্তানী পন্য বহনকারী পরিবহন ব্যতীত ট্রাক, লরি, লং ভেহিকল, কাভার্ড ভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশ করিবে না।
রমজান মাসব্যাপী মালামালবাহী ট্রাক, লরি, লং ভেহিকল, কাভার্ডভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন কেসিদে রোড, সোনালী ব্যাংক মোড় ও হযরত আমানত শাহ মাজার হয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে। কোন অবস্থাতেই টেরিবাজার দিয়ে প্রবেশ করা যাবে না।
ঢাকা থেকে চট্টগ্রাম গামী ট্রাক, লরি, লং ভেহিকল, কাভার্ড ভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন বন্দরগামী টোল রোড দিয়ে শহরে প্রবেশ করিবে।
পবিত্র ঈদুল ফিতরের তিন দিন আগে এবং তিন দিন পরে পচনশীল দ্রব্য ও জরুরী আমদানী রপ্তানী পন্য বহনকারী পরিবহন ব্যতীত ট্রাক, লরি, লং ভেহিকল, কাভার্ডভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন ঢাকা হতে চট্টগ্রাম গামী সড়কে চলাচল করিবে না।
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোন পণ্য বহনকারী গাড়ী না থামানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ সংক্রান্তে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়।
শহরের প্রবেশ পথ গুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়। সকল মার্কেট, বাণিজ্য কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানে গমনাগমনকারী ও ব্যক্তিগত গাড়ী ব্যবহারকারীরা নির্ধারিত স্থান ব্যতীত প্রকাশ্যে সড়কে কোন প্রকার যানবাহন পার্কিং করা যাবে না।
প্রত্যেক মার্কেট কমিটি বা কর্তৃপক্ষ মার্কেটের সামনে নিজস্ব নিরাপত্তাকর্মী বা কমিউনিটি পুলিশ রেখে মার্কেটের সম্মুখে রাস্তা যানজটমুক্ত রাখতে হবে।
রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার পাশে ও ফুটপাতে ঠেলা/ভ্যান দিয়ে খাদ্য সামগ্রী বা মালামাল ক্রয় বিক্রয় করা যাবে না, তাছাড়া রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার পাশে ফুটপাতে মালামাল লোড-আনলোড করা যাবে না। জনসাধারণের চলাচলের সুবিধার্থে রাস্তায় ও ফুটপাতে কোন প্রকার নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
নগরীর জিইসি মোড় হতে গোলপাহাড় হয়ে প্রবর্ত্তক পর্যন্ত (রাস্তার উভয় পার্শ্বে) এবং জিইসি মোড় হতে ব্লুসুম গার্ডেন পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।

 রাস্তার পাশে থাকা গ্যারেজ, ওয়ার্কসপসহ অন্যান্য মেরামতকারী প্রতিষ্ঠানের নষ্ট বা মেরামত করার জন্য রাখা সকল প্রকার যানবাহন স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 মতবিনিময় সভায় উপরের বর্ণিত সিদ্ধান্তগুলো গৃহীত হয় । ৪ মে সকাল ১১ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান মাসে চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসনে গণ পরিবহন ও পণ্যবাহী পরিবহন সুষ্ঠুভাবে চলাচল সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, সংশ্লিষ্ট জোনের সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার পিআই, টিআই’সহ গণপরিবহন ও পন্যবাহী পরিবহন মালিক/শ্রমিক সমিতির সভাপতি, সধারণ সম্পাদক ও বিভিন্ন প্রতিনিধি’গণ উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে নগরীর যানজট নিরসনে বিশেষ ট্রাফিক পুলিশী কার্যক্রম পরিচালনাকালে সিএমপি’র ট্রাফিক পুলিশ’কে সর্ব্বাত্মক সহযোগীতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.