অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ভূমিকায় মোস্তফা হাকিম ফাউন্ডেশন

সিটিনিউজবিডি  :   সাবেক মেয়র মো. মনজুর আলম বলেছেন, শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসাসহ মানুষের মৌলিক পাঁচটি চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকি আমরা। শনিবার বিকালে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,অর্থের অভাবে কোন ছেলে মেয়ের শিক্ষা জীবন থমকে যাবেনা। মোস্তফা হাকিম ফাউন্ডেশন শুধু ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করেনা। বরং সমাজের শিক্ষার উন্নয়নেও কাজ করছে গত প্রায় তিনযুগ ধরে। প্রথম কাউন্সিলর নির্বাচনের সময় এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে কাট্টলীতে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছি। উক্ত কলেজ এখন বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হয়েছে। তিনি বলেন এলাকার কোন ছেলে মেয়ের পড়ালেখা যাতে টাকার অভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল রয়েছে। বিশেষ করে গরীব অসহায় শিক্ষার্থীদের
লেখা পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা সজাগ রয়েছি। তিনি বলেন, শিক্ষার বিস্তারে শুধু চট্টগ্রাম মহানগরীতে নয় চট্টগ্রামের বাইরে পার্বত্য এলাকার শিক্ষা বঞ্চিত আদিবাসিদের জন্যও প্রকল্প বাস্তবায়ন করেছে ফাউন্ডেশনের উদ্যোগে। এর আগে সকালে নগরীর দক্ষিন আগ্রাবাদে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন তিনি।
গত ২০ বছরের ধারাবাহিকতায় এ বছরও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ইফতার ও সেহ্রি সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ ছাড়া ঢাকায় পথচারী রোজাদারদের সুবিধার্থে ইফতারির সাথে বিতরণরে জন্য ঢাকা আহসানিয়া মিশনের মাধ্যমে ১২ হাজার পিস মিনারেল পানির বোতল প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সরোয়ার আলম,সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম সোহেল,মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক ফয়েজ আহমদ,মো. সেকান্দর,আইয়ুব খাঁন,আবদুল মাবুদ,শহীদুল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.