বিশেষ সংবাদদাতা : চট্টগ্রামের ৫ উপজেলায় ৪১ ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা । যার মধ্যে আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে ৯টি’তে আওয়ামী লীগ প্রার্থী এবং ১টি’তে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। পটিয়া উপজেলায় একমাত্র ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। লোহাগাড়া উপজেলার ৬টি মধ্যে ইউপির মধ্যে ৪ আওয়ামী লীগ প্রার্থী, ১টি’তে জামায়াত এবং ১টি’তে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। সাতকানিয়ার উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ইউনিয়নে ১৩টি’তে আওয়ামী লীগ প্রার্থী এবং ২টি’তে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ২টি জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন। মীরসরাই উপজেলার ৭ টি ইউনিয়নের ৭টি’তেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.