তথ্য ও প্রযুক্তি : ফেইসবুক ব্যবহারকারী এখন থেকে মেসেঞ্জার অ্যাপ ছাড়া তাদের ফেইসবুক মেসেজ দেখতে পারবেন না। মোবাইল ফোনের ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকের মেসেজ দেখতে পারার সুবিধাটি বন্ধ করে দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের সাইটটি, জানিয়েছে বিবিসি। বর্তমানে ফেইসবুক অ্যাপে এই পরিবর্তনের বিষয়ে একটি বার্তা ভেসে ওঠে। কিছু হ্যান্ডসেটে এরপরে প্লে স্টোর চালু হয়ে যায়। ফেইসবুক জানিয়েছে, তাদের এই পদক্ষেপটি ২০১৪ মেসেঞ্জার পলিসি’র বর্ধিত অংশ।
এক বিবৃতিতে এই সোশাল জায়ান্টের পক্ষ থেকে বলা হয়, মেসেঞ্জার অ্যাপ আরও দ্রুত এবং উন্নত যোগাযোগ করতে সক্ষম। মেসেঞ্জারের ৯০ কোটি ব্যবহারকারীর জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞতাই এনে দেওয়ার জন্য কাজ করছি। ফেইসবুকের অফিশিয়াল অ্যাপে ইতোমধ্যেই আর মেসেজ দেখা যাচ্ছেনা। তিনি লেখেন, নিশ্চিতভাবেই মোবাইল সাইট ব্যবহারকারীদের মোবাইল অ্যাপটি ডাউনলোড না করার যথেষ্ট কারণ রয়েছে। ব্যাটারির খরচ এবং নিরাপত্তা চিন্তার কথা উল্লেখ করে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে অ্যাপটি ব্যবহারে তারা ইচ্ছুক নন।
সিসিএস ইনসাইটের গবেষক মার্টিন গার্নার বিবিসি-কে জানিয়েছেন, মেসেজিং প্রতিষ্ঠানটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ফেইসবুকের এই পদক্ষেপ এটাই নির্দেশ করে যে মেসেজিং কতোটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে। তিনি আরও বলেন, মেসেজিং নিঃসন্দেহে আয় বৃদ্ধির পরবর্তী নিয়ামক কিন্তু এটি অত্যন্ত জটিল কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশেরও অন্যতম চাবিকাঠি হয়ে উঠবে। মার্টিন গার্নার আরও যোগ করেন, ব্যবহারকারীরা তাদের প্রাথমিক বিরোধিতা সত্ত্বেও মেসেজিং অ্যাপে অভ্যস্ত হয়ে যাবে। ফেইসবুকের নিশ্চিত করতে হবে যে অ্যাপটি ভালোভাবে তৈরি এবং ব্যাটারি খুব বেশি খরচ করে না।

Comments are closed.