ইসরাইলে শপিং সেন্টারে গুলিতে ৪ নিহত

আন্তর্জাতিক : ইসরাইলের রাজধানী তেলআবিবে একটি শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে। হামলার ঘটনা ঘটেছে জনপ্রিয় সারোনা শপিং কমপ্লেক্সে। এর পাশেই ইসলাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদরদফতর।

ইসরাইলি কর্তৃপক্ষের বরাতে বিসিবি জানায়, গুলি চালানো ওই দুই বন্দুকধারী ফিলিস্তিনি।

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীরা হেবরন শহরের কাছাকাছি ফিলিস্তিনির জাত্তা গ্রাম থেকে এসেছিল। দুজনকেই আটক করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। এর একজন জখম অবস্থায় হাসপাতালে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.