বিনোদন : ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৯’ এর বিজয়ী দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের সাইদুর রহমান পাভেল ও কমর উদ্দিন আরমান। তবে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম বঙ্গের তিন শিশু শিল্পী আদিত্য, রক্তিমা আর সুমন। তারা প্রাণ লিচি ড্রিংকের সৌজন্যে পেয়েছে দুই লাখ টাকার চেক। সেইসঙ্গে ফাইনালের বিজয়ীদের একটি ব্রান্ড নিউ প্রাইভেট কারের চাবি ও দুই লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
এছাড়া দ্বিতীয় রানারআপ আরমান ও পাভেল দু`জন পেয়েছেন এক লাখ টাকার চেকসহ আরো অনেক গিফট হ্যাম্পার।
আসরে প্রথম রানারআপ হয়েছেন পশ্চিম বঙ্গের বাঁকুড়ার উৎপল দত্ত। তিনি প্রাণ লিচি ড্রিংকের সৌজন্যে পেয়েছেন দুই লাখ টাকার চেকসহ গিফট হ্যাম্পার। ফেসবুক জরিপে বাংলাদেশের পাভেল জিতে নিয়েছেন সেরা ভিউয়ার্স’র পুরস্কার। তার হাতে এই সাফল্যের স্বীকৃতিস্বরুপ জি বাংলার সৌজন্যে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
রোববার বাংলাদেশ সময় রাত আটটায় জি বাংলায় প্রচারিত হয় এ অনুষ্ঠানটি। তিন ঘণ্টাব্যাপী চলে জমজমাট এই গ্র্যান্ড ফিনালের আসর। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বেশ ক`জন তারকা। তার মধ্যে অন্যতম কমেডি অভিনেতা কাঞ্চন, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, নির্মাতা রাজ চক্রবর্তী, রুন্দ্রনীল ঘোষসহ আরো অনেকে। অনুষ্ঠানের ফাঁকে গান গেয়ে মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী অনুপম।
তবে বরাবরের মত এবারের সিজনেও শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। উপস্থাপনায় ছিলেন মীর আফসার আলী ওরফে মীর।

Comments are closed.