ঢাকা : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ (১৩ জুন) সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।
দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিসভার বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট অন ট্রেড ফ্যাসিলিটেশন এবং ডব্লিউটিওর মূল এগ্রিমেন্ট অন্তর্ভুক্তি সংক্রান্ত ‘প্রটোকল অ্যামেন্ডিং দ্য মাররাকেশ এগ্রিমেন্ট ইস্টাবলিশিং দ্য ওয়ার্ল্ড ট্রেড অরগনাইজেশন’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মিশর সফর, সংস্কৃতিমন্ত্রীর প্যারিস সফর সম্পর্কে অবহিত করা হয়।

Comments are closed.