আন্তর্জাতিক : সিরিয়ার বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে। ইদলিব নগরীর এক বিপণিকেন্দ্রে হামলায় নিহতদের মধ্যে ছিল পাঁচজনই শিশু। রাইটসের দেওয়া তথ্যমতে, বিপণিকেন্দ্রের হামলায় ৫ শিশুসহ প্রায় ২১ জনের প্রাণহানি হয়েছে ।
বিমান হামলার সময় আকাশ সীমায় আসাদের বিমান ও রুশ যুদ্ধবিমান দেখা যায়। এসময় ইদলিব নগরীর ৩০ কিলোমিটার দক্ষিণে মারাত-আল-নুমান শহরে এক পৃথক বিমান হামলায় আরও নিহত হয় ৬ জন। তবে এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে।
এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলার এই ঘটনায় কোন জঙ্গি নিহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি মানবাধিকার সংস্থাটি।

Comments are closed.