রজনীকান্তের চেয়ে পারিশ্রমি বেশি অক্ষয়

বিনোদন : ভিলেন চরিত্রের জন্য রজনীকান্তের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়। রজনীকান্ত অভিনীত ২০১০ সালের হিট সাই-সাই ‘রোবট’-এর সিক্যুয়াল এটি। প্রথম কিস্তির মতো পরিচালনায় আছেন শঙ্কর। নায়িকা হিসেবে দেখা যাবে এমি জ্যাকসনকে। ভারতের বিভিন্ন লোকেশন ঘুরে ২.০-এর বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। বাকি দৃশ্যায়ন হবে মরক্কোতে। এরই মধ্যে গুজব উঠেছে রজনীকান্তের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।

এমন গুজব বিস্ময়কর! কারণ পারিশ্রমিকের জন্য রজনীকান্ত রেকর্ড গড়েছেন অনেক আগেই। এবার তাকে টেক্কা দিচ্ছেন অক্ষয়! তবে ২.০ সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে ‍মুখ খোলেননি। ২.০-এর ভিলেন চরিত্রে প্রথমদিকে শোনা যায় হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারের নাম। কিন্তু শিডিউল জনিত সমস্যায় ছবিটি ফিরিয়ে দেন ‘টার্মিনেটর’ তারকা।

এরপর শোনা যায় হৃতিক রোশন ও সালমান খানের নাম। কিন্তু দুজনই জবাব দিতে বেশ সময় নেন। এর মধ্যে ঘনিয়ে আসছিল শুটিংয়ের দিন। শেষ মুহূর্তে সম্মতি জানান অক্ষয় কুমার। ধারণা করা হচ্ছে, দর বাড়ানোর সুযোগটি ছাড়েননি অক্ষয়। ২.০ মুক্তি পাবে ২০১৭ সালে। এদিকে চলতি বছরে মুক্তি পাবে রজনীকান্তের কাবালি ও অক্ষয়ের রুস্তম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.