চট্টগ্রাম জেএমবি সদস্য বুলবুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কারাগারে আটক জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য বুলবুল আহমদ সরকার ওরফে ফুয়াদ ওরফে আপেলকে চট্টগ্রামের বাকলিয়া থানার একটি হত্যা মামলায় সাতদিন রিমান্ড চেয়েছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জেএমবি সদস্য ফুয়াদ ওরফে মো. বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম হারুনুর রশিদ এ আদেশ দিয়েছেন।

রিমান্ড শুনানীর জন্য মঙ্গলবার দুপুরে জেএমবির এই সদস্যকে কাারাগার থেকে আদালতে অনা হয়েছে বলে জানান ,চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

সম্প্রতি বুলবুলের লেখা একটি চিরকুট ফাঁস হওয়ার পর পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যাকাণ্ডের সঙ্গে জেএমবির সম্পৃক্ততা আছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে পিবিআই। এ ব্যাপারে বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানায় পিবিআই।

ফাঁস হওয়া চিরকুটে জাবেদকে ‘হত্যা’ এবং জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগ এনে বাবুল আক্তারসহ গ্রেফতারকারী পুলিশ সদস্যদের হত্যার আহ্বান জানিয়েছে ফুয়াদ ওরফে মো.বুলবুল। বর্তমানে কারাবন্দি বুলবুল জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছিল নগর গোয়েন্দা পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.