ঢাকা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে মীর কাশেম আলীর পরিবারের ৯ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
কারাগার-২ সূত্রে জানা গেছে, মীর কাসেম আলীর সঙ্গে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তারসহ পরিবারের ৯ সদস্য দেখা করতে কারাগারে আসেন। সাক্ষাতের জন্য বেলা ১টার দিকে তাদের অনুমতি দেয়া হয়। পরে তারা কারাগারের একটি কক্ষে স্বাক্ষাৎ করেন।

Comments are closed.