ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক : ইন্দোনেশিয়ায় বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৬ জন। বন্যায় ভেসে গেছে হাজারো ঘরবাড়ি। শনিবার (১৮ জুন) সকাল থেকে প্রবল বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়। রোববার (১৯ জুন) সকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এ খবর জানানো হয়।

কর্মকর্তারা বলেন, বন্যার কারণে মধ্যাঞ্চলীয় জাভা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটছে। প্রাণহানি বেশিরভাগ হয়েছে ভূমিধসেই। বাড়ির ওপর ভূমিধসের ফলে অনেক এলাকায় এখনও কাঁদার নিচে আটকে আছেন কিছু মানুষ। জরুরি দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.