প্রেসিডেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

আন্তর্জাতিক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি স্থানীয় আদালত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। শনিবার আদালত থেকে মুরসীর বিরুদ্ধে ওই রায় দেয়া হয়। এছাড়া তার আরো ছয় সঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজন সাংবাদিক। এরা কাতারের কাছে গুরুত্বপূর্ণ নথি হস্তান্তরে সাহায্য করেছিল।

মুরসীর ব্যক্তিগত আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ জানিয়েছেন, কাতারের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও একটি বেআইনি প্রতিষ্ঠান চালানোর অভিযোগে মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মুরসীকে আরো দু’টি মামলার একটিতে যাবজ্জীবন এবং একটিতে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.