নগরীতে বিশেষ অভিযানে আটক ১১৫

চট্টগ্রাম : জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৯৬ ও নিয়মিত মামলার ১২ আসামিসহ মোট ১১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ মামলা রুজু করে পুলিশ।

এদিকে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে একটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.