নিজস্ব প্রতিবেদক : বিদেশ নামে প্রতারণা করার অপরাধে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে তিন প্রতারককে আটক করেছে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ জুন) রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিুলর রহমান। ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে বিদেশ পাঠানোর নামে বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা করার সময় তিন প্রতারককে আটক করা হয়েছে। তিনি আরো জানান,তিন প্রতারককে আটক করার পর তাদের থেকে আরো তথ্য নেওয়া হচ্ছে।
এই ঘটনার অভিযান চলমান রয়েছে। কয়জনকে প্রতারণা করে টাকা নিয়েছে তার তথ্য নেওয়া হচ্ছে। সবকিছু জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

Comments are closed.