দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক বৃদ্ধকে তার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোকছেদ আলী (৬০) নিহত হন।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, মোকছেদ আলীকে তার নিজ কক্ষে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তার মাথায়, বুকে ও পাঁজরে কোপানো হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।
ওসি আরো জানান, জমিজমা নিয়ে নিজের ছেলেদের সাথে মোকছেদের দ্বন্দ্ব ছিল। হত্যাকাণ্ডে তার দুই ছেলে জড়িত থাকতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Comments are closed.