আটকে গেল উড়তা পাঞ্জাব

বিনোদন : ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে উড়তা পাঞ্জাব ছবির নির্মাতাকে ভীষণ বেগ পোহাতে হয়েছে। প্রথমে সেন্সর বোর্ড এই ছবি থেকে ৮৯টি দৃশ্য কেটে ফেলার নির্দেশ দিয়েছিল।

এরপর দ্বিতীয় দফা বৈঠক করে ১৩টি দৃশ্য ছবি থেকে বাদ দিতে বলে বোর্ড। বিষয়টি নিয়ে ‘উড়তা পাঞ্জাব’ দল উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিল। পরে মুম্বাই হাইকোর্ট মাত্র একটি কাটেই ছবিটি মুক্তির নির্দেশ দেয়।

কিন্তু পাকিস্তানে দর্শকেরা এখনো এই ছবিটি দেখতে পায়নি। ছবিটি আটকে দিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। অতিরিক্ত গালিগালাজ ও অশ্লীল শব্দ ব্যবহারের কারণেই পাকিস্তানে এই ছবিটির মুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়।

তাই আপত্তিকর দৃশ্যগুলো ছবি থেকে বাদ দেওয়ার পর সেন্সর কতৃপক্ষ এর ছাড়পত্র দেবেন বলে জানিয়েছেন। তার আগ পর্যন্ত পাকিস্তানে মুক্তি পাচ্ছে না অভিষেক চৌবের উড়তা পাঞ্জাব।
মুক্তির প্রথম তিন দিনেই এই ছবি বক্স অফিসে আয় করেছে ৩৩ কোটি ৮০ লাখ টাকা। এখানে অভিনয় করেছেন শহীদ কাপুর, কারিনা কাপুর খান ও আলিয়া ভাট।

এ বিভাগের আরও খবর

Comments are closed.