অনলাইনডেস্ক : ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংসদে জানিয়েছেন, জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় প্রকল্প নেয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদে শামসুল হক চৌধুরীর টেবিলে উত্থাপিত এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি জানান, জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা জোরদার করা সম্ভব হবে।
তিনি আরও জানান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন ৫৫ হাজার ১৮০টি মসজিদে ইমামদের মাধ্যমে এবং সারাদেশের অন্যান্য মসজিদের ইমামদের মাধ্যমে খুৎবার আগের বক্তব্যে নিয়মিত সামাজিক অস্থিরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা করা হয়।
এছাড়া সারাদেশের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণার জন্য সভা-সেমিনার অনুষ্ঠিত হয় বলেও জানান ধর্মমন্ত্রী।

Comments are closed.