বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (২৭ জুন) সোমবার সকাল ৬টা ২৯ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।

তবে চট্টগ্রা‌মের রহমতগ‌ঞ্জের সড়ক ও জনপথ অ‌ফি‌সের পুরাতন ভবনগু‌লো বেশ কিছু সময় ধ‌রে দুল‌তে ছি‌ল এমন খবর জানা গেছে। এতে ওইসব এলাকার মানুষের মধ্যে আতঙ্কা ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.