রাশিয়ান বিমান ভূপাতিত করার জন্য ‘ক্ষমা চেয়েছে’ তুরস্ক

আন্তর্জাতিক : তুরস্ক-সিরীয় সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করার কথা স্বীকার করে রাশিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।সোমবার ক্রেমলিনের একজন মুখপাত্রের মাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র বলেছেন, দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি বার্তা পাঠিয়েছেন এরদোয়ান। এতে নিহত পাইলটের পরিবার ও তাদের সদস্যদের প্রতি ‘সমবেদনা এবং গভীর শোক’ জানিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, রাশিয়া তুরস্কের বন্ধু ও কৌশলগত অংশীদার তাই তুরস্ক কর্তৃপক্ষ এমন সম্পর্ক কখনও নষ্ট করতে চায় না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.